৯ মার্চ ২০১৫ - ১৬:৪৮
আইএসআইএল বিরোধী যুদ্ধে জার্মান যুবতির প্রাণহানী

সিরিয় কুর্দিদের পাশে থেকে ‘তাল তামের’ অঞ্চলে আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধরত এক জার্মান যুবতি প্রাণ হারিয়েছেন।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সিরিয়ার হিউম্যান রাইটস ওয়াচ জার্মান যুবতির নিহত হওয়ার এ তথ্য প্রকাশ করেছে। ঐ যুবতি সিরিয় কুর্দিদের পাশে থেকে আইএসআইএল বিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন।
বেসরকারি এ সংস্থার প্রধান ‘রামি আব্দুর রহমান’ ফরাসী বার্তা সংস্থাকে জানিয়েছেন : সিরিয় কুর্দিদের সাথে আইএসআইএল বিরোধী যুদ্ধে অংশ নেয়া ২০ বছর বয়সী ঐ জার্মান যুবতি নিহত হয়েছেন। গতকাল রোববার (৮ই মার্চ) থেকে তাল তামের অঞ্চলে তুমুল সংঘর্ষ শুরু হয়েছে।
তাল তামের অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য তাকফিরি ও কুর্দিদের মাঝে তুমুল সংঘর্ষ চলছে। সংঘর্ষে এ নাগাদ ৪০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
দুই সপ্তাহের কম ব্যবধানে এ নিয়ে ৩ জন ইউরোপীয় নাগরিক –যারা কুর্দিদের সাথে আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল- নিহত হল।

হাসাকাহ অঞ্চলে গুরুতর আহত ব্রিটিশ এক ব্যক্তি গত মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অপর এক অস্ট্রেলীয়। জার্মান ঐ যুবতি বিশ্ব নারী দিবসে প্রাণ হারালেন।
উল্লেখ্য, কুর্দি গণবাহিনী’র কর্মসূচীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে নারীরা। জনগণকে রক্ষার উদ্দেশ্যে গঠিত ৭০০০ সদস্যের এ বাহিনীর শতকরা ৩৫ ভাগ নারীদের নিয়ে গঠিত।#